বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ | ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এবার মোদিকে শায়েস্তা করবেন ট্রাম্প, চাপাবেন ৫০০ শতাংশ শুল্ক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৬ ৫:১২ পূর্বাহ্ণ

Spread the love

রাশিয়া থেকে অশোধিত তেল আমদানি অব্যাহত রাখায় ভারতকে আরও কঠোর শাস্তি দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম।

এর আগে একই কারণে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে মোট শুল্কহার ৫০ শতাংশে উন্নীত করা হয়েছিল। এবার রুশ তেল কেনার জন্য ভারতকে আরও বড় বাণিজ্যিক চাপের মুখে ফেলতে চায় ট্রাম্প প্রশাসন।

লিন্ডসে গ্রাহাম বুধবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সামাজিক মাধ্যমে জানান, রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে ইউক্রেন যুদ্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি বিল শিগগিরই মার্কিন কংগ্রেসে তোলা হবে। এই বিলের আওতায় ভারত ছাড়াও চীন ও ব্রাজিল শাস্তির মুখে পড়তে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেও নয়াদিল্লি জানিয়ে এসেছে, দেশের ভোক্তাদের স্বার্থ বিবেচনা করেই তারা তেল আমদানির সিদ্ধান্ত নেবে। রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া বড় ছাড়ে তেল বিক্রি শুরু করলে ভারত সেই সুযোগ নেয়।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ - অপরাধ