বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি বিএনপির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার (২১ জানুয়ারি, ২০২৬) গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মুখপাত্র মাহদী আমীন এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে, তাই দলের ভেতরে সুস্থ প্রতিযোগিতা থাকা স্বাভাবিক। তবে একক প্রার্থীর বিপরীতে যারা বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন, তাদের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্ব ও নির্বাচন পরিচালনা কমিটি পুনরায় আলোচনার চেষ্টা করবে। এরপরও কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে দল থেকে তাদের বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও বিএনপির প্রায় ৯২ জন নেতা ৭৯টি আসনে স্বতন্ত্র বা বিদ্রোহী হিসেবে সক্রিয় আছেন। মাহদী আমীন উল্লেখ করেন, দীর্ঘ ফ্যাসিবাদের পতনের পর অনেক ত্যাগী নেতা নির্বাচনে অংশ নিতে আগ্রহী, কিন্তু শৃঙ্খলার স্বার্থে সবাইকে ধানের শীষের প্রার্থীর হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলের নেতা-কর্মীদের বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা ব্যক্তিগত আবেগের চেয়ে দলীয় সিদ্ধান্তকে বড় মনে করবেন না, তাদের জন্য দলে কোনো জায়গা থাকবে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিন নেতার মাজার-হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে এনসিপির প্রচার

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ, সহকারী কর কমিশনার সাময়িক বরখাস্ত

আইল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণ একজন নিহত, আহত ৩৬

বিএনপির কাইয়ুমকে পেছনে ফেলে এগিয়ে নাহিদ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী: বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের ফাঁসির আদেশ

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত বেড়ে ৫৩৮

আওয়ামী লীগ এখন ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে

দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং পেলেন সাহিত্যে নোবেল