সোমবার , ২৪ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৬ ৮:২২ পূর্বাহ্ণ

Spread the love

সারাদেশে আলোড়ন সৃষ্টি করা ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আজ সোমবার (২৪ আগস্ট)।

ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে অগ্রাধিকার ভিত্তিতে এ রায় ঘোষণা করবেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চ।

এর আগে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স এবং দণ্ডপ্রাপ্ত আসামিরা হাইকোর্টে আপিল করেন।

নারী ও শিশু নির্যাতনের সংবেদনশীল মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী গত ১০ জুন বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন। ওই বেঞ্চেই অগ্রাধিকার ভিত্তিতে নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি সম্পন্ন হয়।

আজকের রায়ের মধ্য দিয়ে বহুল আলোচিত নুসরাত হত্যা মামলার বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ অতিক্রম হতে যাচ্ছে।

সর্বশেষ - অপরাধ