বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অন্তর্বর্তী সরকারের বৈধতা: লিভ টু আপিলের রায় বৃহস্পতিবার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ৭:১০ পূর্বাহ্ণ

Spread the love

অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও শপথ সংক্রান্ত রেফারেন্স চ্যালেঞ্জ করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের আদেশ আগামীকাল (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

বুধবার (৩ ডিসেম্বর) লিভ টু আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ আদেশের দিন ধার্য করেন।

লিভ টু আপিলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। ইন্টারভেনার হিসেবে যুক্ত লেখক ফিরোজ আহমেদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনিরও শুনানিতে অংশ নেন।

রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স পাঠানো হয়। আপিল বিভাগের মতামতের ভিত্তিতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টাগণ শপথ গ্রহণ করেন।

সাবেক হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে বলেছে, এক ব্যতিক্রমী পরিস্থিতিতে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের উপদেশমূলক মতামত গ্রহণ করেছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। এটি আইনসঙ্গত এবং জনগণের ইচ্ছার সমর্থনপুষ্ট।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হন। ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গঠন ও শপথের আগে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়ে রেফারেন্স পাঠান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী সাইবার সন্ত্রাসীরা পুরো অনলাইনজুড়ে প্রচারণা চালালো তথাকথিত “জয় বাংলা” শ্লোগান লেখার কারণেই নাকি এদেরকে হত্যা করা হয়েছে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটির তারিখ পরিবর্তন

জাকসু নির্বাচন ফল প্রকাশে দেরি, বাড়ছে ক্ষোভ ও নাটকীয়তা

আজ প্রতিমা বিসর্জন

পরিবর্তন ছাড়া অপকর্ম থামবে না—জাতির উদ্দেশে ভাষণে জামায়াত আমির

শাহবাগে ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ, জাবের-জুমাসহ আহত ৩০

রায় ঘোষণার আগে ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুন হাজির

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

ছিনতায়ের কবলে অ্যাডভোকেট মিঠুন সাহা!

বাংলাদেশি শান্তিরক্ষী হত্যায় জাতিসংঘের তীব্র নিন্দা