মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি পুলিশের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে পুলিশের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি উঠেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এক সভায় এই দাবি জানানো হয়।

সভায় বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ সুপাররা (এসপি) বলেন, নিয়মিত অভিযান চালিয়ে আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হলেও দ্রুত অস্ত্র রিকভারি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের আরও সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে দূর ও দুর্গম এলাকায় দ্রুত যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।

পুলিশ কর্মকর্তারা জানান, অনেক উপজেলায় পুলিশের গাড়ি পুড়ে যাওয়ায় সেখানে তীব্র যানবাহন সংকট তৈরি হয়েছে। এসব এলাকায় দ্রুত নতুন যানবাহন সরবরাহ জরুরি। পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।

সভায় আরও বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপতথ্য প্রচার বর্তমানে পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ এবং আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডে তারা জড়াতে রাজি নয় বলে স্পষ্ট করেন কর্মকর্তারা।

এ ছাড়া গণভোটের প্রচারের জন্য সময়সীমা বাড়ানোর দাবিও সভায় উত্থাপন করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে ৪১৮ ড্রোন ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রেনের সঙ্গে মাছবোঝাই ট্রাকের ধাক্কা, ১০ বগি ক্ষতিগ্রস্ত

পাকিস্তানে ভয়াবহ বন্যা: নৌকাডুবিতে প্রাণ গেল পাঁচজনের

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ: প্রজ্ঞাপন জারি

৩ লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর ঐতিহাসিক জয়

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে আর নির্বাচন হবে না’: মির্জা আব্বাস

নারী সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা

৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত দোতলায় ওঠার নেই সিঁড়ি!

যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ