বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গোপালগঞ্জে হামলার জেরে এনসিপি’র ২৪ ঘণ্টার আলটিমেটাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৭, ২০২৫ ৫:৪৮ পূর্বাহ্ণ

Spread the love

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও গাড়িবহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে এনসিপি। এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম অভিযোগ করেন, “গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সুপরিকল্পিত হামলা চালিয়েছে।” তিনি বলেন, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছিল এবং তারা অন্য কোনো দলকে সেখানে কর্মসূচি পালনে বাধা দিচ্ছিল। এই বাধা উপেক্ষা করে এনসিপি কর্মসূচি পালন করায় হামলা হয়। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, যেকোনো বাধা সত্ত্বেও এনসিপি দেশব্যাপী তার পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাবে

গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, “পুলিশ ও প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট। শুরুতেই যদি পুলিশ সতর্ক থাকত, তবে এই ঘটনা ঘটত না।” তিনি আওয়ামী লীগের বর্তমান কার্যক্রমকে “জঙ্গি সংগঠনের মতো” বলে অভিহিত করেন।

এনসিপি আহ্বায়ক ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান এবং বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে চলমান কর্মসূচিতে সকলের সমর্থন প্রত্যাশা করেন। তিনি বলেন, সমাবেশে উপস্থিত এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের কর্তব্য ছিল। তাই আওয়ামী লীগের যেসব সদস্যের বিরুদ্ধে মামলা আছে, তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ