শুক্রবার , ২৪ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে ‘জনতার প্রবাসী’ সংগঠনের অভিনন্দন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৪, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ

Spread the love

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘জনতার প্রবাসী’।

আজ শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) এক যৌথ অভিনন্দন বার্তায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক ও সাংবিধানিক এই গুরুত্বপূর্ণ মুহূর্তে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, প্রবীণ বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় সংসদের স্পিকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পিত হওয়া অত্যন্ত আশাব্যঞ্জক।

‘জনতার প্রবাসী’ সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদ সংবিধানে বর্ণিত ৯০ দিনের এই মধ্যবর্তী সময়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। একই সাথে প্রবাসীদের স্বার্থরক্ষা, রেমিট্যান্স যোদ্ধাদের বিভিন্ন সমস্যা সমাধান ও অধিকার সুরক্ষায় তিনি বিশেষ দৃষ্টি দেবেন বলেও সংগঠনটি আশাবাদ ব্যক্ত করে।

নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব সফলভাবে পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।

সর্বশেষ - অপরাধ