সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৫ ৭:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।

সোমবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তিনি বলেন, এই আপিলে মোট আটটি গ্রাউন্ড উত্থাপন করা হয়েছে।

প্রসিকিউটর জানান, রাষ্ট্রপক্ষের মতে জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। সে কারণেই আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অভিযোগে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। অপর একটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত