সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৬, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সাথে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি সোমবার (১৬ মার্চ ২০২৬) এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত ও গভর্নর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেন নিষ্পত্তি প্রক্রিয়া সহজ করার সম্ভাব্য উপায় এবং কারিগরি দক্ষতা বৃদ্ধিতে বিশেষজ্ঞ পর্যায়ে জ্ঞান বিনিময়ের বিষয়েও আলোচনা হয়েছে। গভর্নর মোস্তাকুর রহমান থাইল্যান্ডে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য থাইল্যান্ড সরকার ও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। উভয় পক্ষই আশা ব্যক্ত করেন যে, এই আলোচনার ফলে ভবিষ্যতে দুই দেশের আর্থিক ও বাণিজ্যিক খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সর্বশেষ - অপরাধ