সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হাদির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৫ ২:২৪ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে।

রবিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে আরও জানানো হয়, গত দুই দিন ধরে ওসমান হাদির চিকিৎসার বিষয়ে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল ও অপরিবর্তিত রয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে সিঙ্গাপুরে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে ওসমান হাদির চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে করে আসা দুই যুবক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক অস্ত্রোপচার করেন।

এরপর পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানকার সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২০০০ কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের জালে সাবেক হাইকমিশনার মুনা

ইরানের বিরুদ্ধে ‘চূড়ান্ত হামলার’ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আরিয়ানের প্রথম সিনেমা, নায়ক সিয়াম

ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে ‘বট বাহিনী’: শিক্ষামন্ত্রী

নরসিংদীতে চাঁদার জন্য সাংবাদিকদের পিকনিক বাসে হামলা, আহত ১০

ডিসেম্বরে তফসিল, রবিবার থেকে সংলাপ শুরু ইসির

দুই দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম জকসু নির্বাচন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু

যে মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মানিক

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন : বৃষ্টির পূর্বাভাস ৬ এপ্রিলের পর

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ১৮ হাজার যুবককে দক্ষ করা হবে: ড. আসিফ নজরুল