শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ৬:১৬ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় ১২ তলাবিশিষ্ট জমেলা টাওয়ারে লাগা আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। ভবনে ঝুট গোডাউন থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বাড়তি সময় লাগছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি জানান, জমেলা টাওয়ারটি আবাসিক ও বাণিজ্যিক মিশ্র ভবন। দোতলায় এখনো আগুনের ফুলকি রয়েছে এবং অন্যান্য তলায় ধোঁয়া ছড়িয়ে আছে। ঝুটের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে, ফলে নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে।

তিনি আরও জানান, আগুন যেন আশপাশের ভবনে ছড়িয়ে না পড়ে সে জন্য সতর্কতা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত সিঁড়ি ব্যবহার করে ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে কোনো হতাহতের খবর নেই এবং ভবনের ভেতরে কোনো কেমিক্যালের অস্তিত্বও পাওয়া যায়নি।

এর আগে ভোর ৫টা ৩৭ মিনিটে ভবনটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু

শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি

হাম প্রতিরোধে তিন দিনে টিকা পেয়েছে ১৯% শিশু

চীনে রফতানি বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ১৫

আমরা দুই মন্ত্রী দুর্নীতি করব না, করতে দেব না

⚖️ দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা: এককভাবে লড়ার প্রস্তুতি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ