শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মঞ্চে পড়ে গেলেন নাচতে গিয়ে :বিদ্যা বালান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৪ ৮:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

বলিউডের গুণী অভিনেত্রী বিদ্যা বালান। অন্যদিকে ধাকধাক গার্ল মাধুরী দীক্ষিত। এই দুই শিল্পীকে একফ্রেমে ‘ভুল ভুলাইয়া তিন’ সিনেমায় বিশেষ আকর্ষণ হিসেবে দেখা যাবে। আনিস বাজমি পরিচালিত এবং ভূষণ কুমার প্রযোজিত সিনেমায় ‘আমি যে তোমার’ গানটিতে নাচে ধরা দেবেন বিদ্যা-মাধুরী।

সম্প্রতি ‘ভুল ভুলাইয়া তিন’ প্রচারণায় এই গানের সঙ্গে নাচতে দেখা যায় মাধুরী ও বিদ্যাকে। কিন্তু সেই নাচের সময় হঠাৎ মঞ্চে পড়ে যান বিদ্যা। অথচ এতে বিন্দুমাত্র নজর না দিয়ে নাচের তালে বিষয়টি এড়িয়ে যান তিনি।

এদিকে বিদ্যা উঠে দাঁড়াতেই মাধুরী এসে কাঁধ রাখেন বিদ্যার কাঁধে। আর সেটিও ঘটেছে নাচের মাঝে। বিষয়টি জিতে নিয়েছে সবার মন। দুজনের পারফরম্যান্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের হাততালি দিতে দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিওটি দেখা বিদ্যার নাচের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। একজন লিখেছেন, ‘মাধুরীও কিন্তু ঘাবড়ে না গিয়ে নিজের নাচ চালিয়ে গিয়েছেন। পরে আবার ফিরে এসে সাহস দিলেন ভীষণ সুন্দর।’

আরেকজন লিখেছেন, ‘মাধুরী ম্যাম হ্যাটস অফ, যেভাবে আপনি সাপোর্ট করলেন বিদ্যা ম্যামকে।’

আসছে ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভুল ভুলাইয়া তিন’। সিনেমায় দেখা মিলবে কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রের মতো শিল্পীদের।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানের শীর্ষ নেতারা খালেদা জিয়ার সুস্থতার জন্য ফুল পাঠিয়েছেন

নেপালে বন্যায় ধ্বংস, ২০ হাজার পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: আইনমন্ত্রী

হাসিনার সাবেক দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব তলব

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: অনুমোদন পেল নবম পে-স্কেল

জবি প্রক্টরের গাড়িতে হামলার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ

নেপাল ট্র্যাজেডি: ১৮৪ বিদেশি পর্যটক উদ্ধার, কোন দেশের কতজন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা

ইতালির উপকূলে নৌকাডুবি, ২০ অভিবাসীর মৃত্যু

লোডশেডিং কমাতে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াচ্ছে সরকার