শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে সিংহ বেরিয়েছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ

Spread the love

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার একটি সিংহ খাঁচা থেকে বেরিয়ে গেছে। শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে, জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।

তিনি বলেন, “সিংহ চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, এটি চিড়িয়াখানার ভেতরে আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা চলছে। বর্তমানে চিড়িয়াখানার সকল দর্শনার্থী নিরাপদে বেরিয়ে গেছেন।”

সিংহটি কীভাবে খাঁচা ছাড়ল, এ বিষয়ে তিনি বলেন, “হয়তো তালা ঠিকভাবে লাগানো হয়নি। কোনো গ্রিল ফাঁকা বা ভাঙার চিহ্ন নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি। রাতে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।”

জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে মোট পাঁচটি সিংহ রয়েছে।

সর্বশেষ - অপরাধ