নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে চারজন নিখোঁজের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিদল।
শনিবার সকালে ভৈরব থেকে আসা ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করে। পরে নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান।
উদ্ধার হওয়া মরদেহগুলো হলো—গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (১৮)।
এ ঘটনায় নিখোঁজ অপর একজনকে উদ্ধারে ডুবুরিদলের অভিযান অব্যাহত রয়েছে।


















