বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরান আরও বিধ্বংসী হতে পারে: মার্কিন বিশেষজ্ঞদের আশঙ্কা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ণ

Spread the love

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সম্পর্ক স্থগিত করার পর ইরান আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া বক্তব্যে তারা জানান, তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে।

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের ফরদো, ইসফাহান ও নাতাঞ্জে অবস্থিত গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

এই প্রেক্ষাপটে ইরানি পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের পর গতকাল বুধবার (২ জুলাই, ২০২৫) প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইএইএ-র সঙ্গে সম্পর্ক স্থগিতের আইনে স্বাক্ষর করেন। এর ফলে জাতিসংঘের পর্যবেক্ষকরা আর ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবেন না।

এবিসি নিউজের প্রতিবেদনে বিশেষজ্ঞরা ইরানের এই পদক্ষেপকে ‘বিপজ্জনক’ উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষণ ছাড়া ইরান হয়তো গোপনে পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করতে পারে। এছাড়া পরমাণু অস্ত্র বিস্তার রোধে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি এনপিটি (NPT) থেকেও তেহরান সরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হতে চায় সাবেক আইজিপি

‘গুম ও ফাঁসির মঞ্চ পেরিয়ে আসা এই সংসদ বিশ্বে বিরল’: ডেপুটি স্পিকার

ইকুয়েডরের কারাগারে গ্যাং সংঘর্ষে ১৭ বন্দি নিহত

প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ: উত্তীর্ণ ৬৯,২৬৫

ভোটের দিন জনগণের জাগরণই ষড়যন্ত্রের বিরুদ্ধে মূল অস্ত্র: তারেক রহমান

দ্বিতীয় দফায় রাজনৈতিক ঐকমত্য আলোচনা শুরু

সারাদেশে বৃষ্টিপাত বৃদ্ধির পূর্বাভাস

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে আর ফ্যাসিস্ট শাসন আসবে না: আলী রীয়াজ

পুলিশ সেবা দিতে বাধ্য, সেবা পাওয়া জনগণের অধিকার

৩৭টি বাসা ও ৫০টি গাড়ি প্রস্তুত; আগামীকাল শপথ নিচ্ছেন তারেক রহমান