রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তাপস দম্পতির আয়কর নথি জব্দের আদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ

Spread the love

ঢাকার একটি আদালত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন।

রবিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপব্যবহার করে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা ২৭টি ব্যাংক হিসাব ও বিদেশি মুদ্রার সঙ্গে সংক্রান্ত ৫৩৯ কোটি ১৬ লাখ টাকা ও ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলারের লেনদেনের তদন্ত প্রয়োজন।

আফরিন তাপসের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, দম্পতি যৌথভাবে অসঙ্গতিপূর্ণভাবে ৬ কোটি ৪০ লাখ টাকার সম্পদ দখল ও ৭০ কোটি ৮৯ লাখ টাকা ও ৩ লাখ ৯৫ হাজার ৯৬৩ ডলারের সন্দেহজনক লেনদেন করেছেন। তাই তাদের আয়কর নথি ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে তদন্ত করা জরুরি বলে আদালত উল্লেখ করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

লস অ্যাঞ্জেলেসে তীব্র উত্তেজনা: ‘অবৈধ অভিবাসী’ আটকের জেরে সহিংস বিক্ষোভ

মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৬

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধতা পেল আপিল বিভাগে

হাতিরঝিলে স্মার্ট যাতায়াত: ২০ জুলাই থেকে র‍্যাপিড পাসের ব্যবহার শুরু

ভোটার হলেন কারাবন্দি ইনু–মেনন, অনিচ্ছুক মামুন

মুক্তিযুদ্ধ ইস্যুতে সংসদে চাপে জামায়াত, বাড়ছে রাজনৈতিক বিতর্ক

শপথ নেবে না ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা : এনসিপি

নিরাপত্তাজনিত কারণে জনসম্মুখে আসছেন না ইরানের সর্বোচ্চ নেতা

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি