শুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ

Spread the love

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারী আহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্ত্রী নাজমা বেগম অক্ষত থাকলেও ফিরোজা নামে এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন। আহত হয়েছেন প্রতিমন্ত্রীর গাড়িচালকও।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় বড় ব্রিজের পূর্ব পাশে মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার স্ত্রী ঢাকা থেকে জয়পুরহাটে দুই দিনের সরকারি সফরে যাচ্ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ওই এলাকায় এক নারী পথচারী সড়ক পার হওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িচালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের ফসলের মাঠে গিয়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে প্রতিমন্ত্রী, তার স্ত্রীসহ অন্যদের উদ্ধার করেন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর হাঁটু ও দুই পায়ে আঘাত লাগে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত নারী পথচারী ফিরোজাকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রতিমন্ত্রীর গানম্যান মুক্তারুল জানান, দুর্ঘটনার সময় গাড়িতে প্রতিমন্ত্রী, তার স্ত্রী, গাড়িচালক ও তিনি নিজে ছিলেন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী পায়ে আঘাত পেয়েছেন।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দুর্ঘটনা থেকে তারা রক্ষা পেয়েছেন। গাড়িটি সড়ক থেকে ছিটকে ফসলের মাঠে পড়ে গিয়ে থেমে যায়। এতে তার হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছেন এবং তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, জয়পুরহাট যাওয়ার পথে এক পথচারী সড়ক পার হওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রতিমন্ত্রী সামান্য আঘাত পেয়েছেন এবং আহত নারী পথচারীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হলো

দেশে ফেরা একক সিদ্ধান্ত নয়: তারেক রহমান

র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল পাস সংসদে

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনা বিশেষজ্ঞদের সহায়তা শুরু

৫% বাড়িভাড়া প্রত্যাখ্যান, খালি প্লেটে ভুখামিছিল শিক্ষকদের

ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থানই সরকারের মূল লক্ষ্য: আমির খসরু

গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ, আসছে আরও সংস্কার

জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা: এলাকায় উত্তেজনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা