রবিবার , ৮ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

লস অ্যাঞ্জেলেসে তীব্র উত্তেজনা: ‘অবৈধ অভিবাসী’ আটকের জেরে সহিংস বিক্ষোভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৮, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ণ

Spread the love

লস অ্যাঞ্জেলেসে নথিপত্রহীন অভিবাসী আটককে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ: দুই হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল। পরিস্থিতি সামাল দিতে ক্যালিফোর্নিয়ার এই শহরে ন্যাশনাল গার্ডের দুই হাজার সেনা মোতায়েন করছে ট্রাম্প প্রশাসন, যা রয়টার্স ও বিবিসির অনলাইন প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, শুক্রবার থেকে মার্কিন প্রশাসনের শুরু করা অভিবাসী আটকের অভিযানকে কেন্দ্র করে শহরটিতে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ দ্রুতই সহিংস সংঘর্ষে রূপ নেয়, যার ফলশ্রুতিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে যে, রাজ্যে বাড়তে থাকা অনাচার মোকাবিলা করার জন্য ট্রাম্প রক্ষীদের মোতায়েন করছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে বিক্ষোভের সময় ফেডারেল এজেন্টদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।

শুক্রবার রাতেও লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। আইসিই’র এজেন্টরা শহরের বিভিন্ন স্থানে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চালানোর সময় এই সংঘর্ষগুলো হয়। এসব অভিযানে আইসিই কমপক্ষে ৪৪ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভকারীরা দেশটির ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে জড়ো হয়ে তাদের মুক্তির দাবিতে ‘মুক্তি দাও, মুক্তি দাও’ স্লোগানে মুখরিত করে তোলে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আইসিই’র অভিযানে চলতি সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে মোট ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে শুক্রবারেই ৪৪ জন রয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ

বিমান চলাচলের পথেই কেনো মাইলস্টোন স্কুল?

দুর্নীতির বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী

পদায়নে সততা-মেধাই মূলনীতি: ডিসিদের বার্তা প্রধানমন্ত্রীর

মার্কিন যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজে হামলার দাবি ইরানের

নরওয়ের জয় ও ব্রাজিলের বিদায়

গফরগাঁওয়ে রেললাইনের পাতা সরিয়ে ট্রেন লাইনচ্যুত

আসছে শৈত্যপ্রবাহ, ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

সৌদি আকাশপথ ব্যবহার করে কাতারে হামলা চালাল ইসরায়েল

আওয়ামী সাইবার সন্ত্রাসীরা পুরো অনলাইনজুড়ে প্রচারণা চালালো তথাকথিত “জয় বাংলা” শ্লোগান লেখার কারণেই নাকি এদেরকে হত্যা করা হয়েছে