শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তফসিল ঘোষণা ডিসেম্বরে—ইঙ্গিত দিলেন সিইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ৭:২৫ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঘোষিত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইসির চলমান মক ভোটিং পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সিইসি বলেন, তফসিল ঘোষণার তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হবে যথাসময়ে। তিনি আশা প্রকাশ করেন, ‘হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অব ডিসেম্বর।’

গণভোট নিয়ে সরকার ও ইসির যৌথ প্রচারণা শিগগিরই শুরু হবে জানিয়ে তিনি বলেন, আইন জারি হওয়ার পর থেকেই কমিশন বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে। গণমাধ্যমেরও এ প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন সিইসি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনীসহ সব বাহিনী নির্বাচনকে সামনে রেখে সমন্বিতভাবে কাজ করছে। ‘চুরি-চিন্তাই, মারামারি আগে যেমন ছিল এখনো তেমনই আছে’, মন্তব্য করেন সিইসি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বৃদ্ধি

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক আহ্বান, নেতৃত্বে ফ্রান্স ও ১৪ দেশ

পুলিশের অধস্তন ফোর্সের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে; স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার শোকবার্তা খালেদা জিয়ার মৃত্যুতে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

ভারতে বিমান বিধ্বস্ত, উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যেসব বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলাকায় শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে আহত ২০

‘দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় দেব না’: রাজশাহীতে জামায়াত আমির

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় নিরাপদ খাবারের অভাব