সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সচিবালয়ে কাজের গতি কম, সিদ্ধান্তে ধীরগতি ও অনীহা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৫ ২:০১ পূর্বাহ্ণ

Spread the love

নির্বাচন ঘনিয়ে আসায় সচিবালয়ে কাজের গতি কমে গেছে। প্রশাসনের কেন্দ্রবিন্দুতে এখন অনীহা, সিদ্ধান্তহীনতা ও শিথিলতা দেখা যাচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ অনেক দাপ্তরিক কাজ ঝুলে আছে ফাইলবন্দি অবস্থায়।

বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সবাই এখন নির্বাচনি তফসিল ঘোষণা ও নতুন সরকারের অপেক্ষায়। অন্তর্বর্তী সরকারের সময় রদবদল ও পদ শূন্যতার কারণে সমন্বয়হীনতা বেড়েছে। অনেক সচিব একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করলেও কাজের অগ্রগতি হচ্ছে না।

সচিবালয়ের কর্মকর্তাদের মতে, এখন কেবল জরুরি ফাইলগুলোই দেখা হচ্ছে, আর রুটিন কাজ চলছে ন্যূনতম পর্যায়ে। যেখানে প্রকল্প বেশি, সেখানে কাজ ও তদবির চলছে; অন্য দপ্তরগুলো কার্যত স্থবির।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “আমলারা এখন অপেক্ষায় আছেন—কখন রাজনৈতিক সরকার আসবে, তখন আবার গতি ফিরবে।”

জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব এ কে এম আউয়াল মজুমদার বলেন, “কে ক্ষমতায় আসবে তা ভেবে কাজ বন্ধ রাখা ঠিক নয়। বরং কাজ এগিয়ে রাখলে পরবর্তী সরকারের জন্য সহজ হয়।”

প্রশাসনের অভ্যন্তরে এই স্থবিরতা এখন পুরো সিস্টেমেই ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন কর্মকর্তারা। সবাই অপেক্ষা করছেন—নির্বাচন শেষে নতুন রাজনৈতিক নেতৃত্ব আসলেই আবার সচল হবে সরকারি কার্যক্রম।

সর্বশেষ - অপরাধ