বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৩, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ

Spread the love

বিভিন্ন রাজনৈতিক আলোচনা ও বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন ও পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে, শারীরিক অসুস্থতা এবং স্নায়ুবিষয়ক জটিলতার কারণ দেখিয়ে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে যাচ্ছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করানো স্বাস্থ্য পরীক্ষায় তাঁর শারীরিক অসুস্থতা ধরা পড়ায় পদত্যাগের পরপরই স্ত্রীকে সঙ্গে নিয়ে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

চলতি মাসের শুরুতে বিএনপি সরকারের পক্ষ থেকে তাকে মৌখিকভাবে পদত্যাগের অনুরোধ জানানো হলে তিনি কিছু সময় চেয়েছিলেন। পরবর্তীতে সম্প্রতি তাঁর লন্ডন সফরের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে যোগাযোগের বিষয়টি গোয়েন্দা নজরদারিতে আসার পর চূড়ান্ত পদত্যাগের সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে বলে জানা গেছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারের অনুমোদন সাপেক্ষেই চূড়ান্ত হবে আরপিও সংস্কার

কানাডায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল এমপি ডলি বেগম

উত্তর-পশ্চিম চীনে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

আদ্-দ্বীনে শিশু মৃত্যুর পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

এবার পুরোপুরি বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সিলেটে এক বাসায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় সভা ডাকার আহ্বান জামায়াত আমিরের