বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকার আদালত সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন। বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন হারুন অর রশীদের আয়কর নথি সরবরাহের জন্য আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামি সরকারি ক্ষমতার অপব্যবহার করে ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮০৬ টাকার মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এতে তিনি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কর সার্কেল-৮৯ (কোম্পানি), কর অঞ্চল-০৫-এর সমস্ত আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ