শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দাফনের জন্য সমাধিস্থলে ওসমান হাদির লাশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি কমপ্লেক্সে আনা হয়েছে। এর আগে আজ দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার বিশাল জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ও রাজনৈতিক শীর্ষ নেতাসহ সর্বস্তরের জনতা অংশ নেন। জানাজাপূর্ব বক্তব্যে প্রধান উপদেষ্টা ও হাদির বড় ভাই স্মৃতিচারণ করলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উল্লেখ্য, আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের এই সম্মুখসারির যোদ্ধা ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আজ শনিবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে এবং সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত