বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রিজার্ভ ৩২.১৫ বিলিয়ন ডলার, রেমিট্যান্সে ৯.৯% প্রবৃদ্ধি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ মানদণ্ডে হিসাব করলে নিট রিজার্ভ দাঁড়ায় ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি অক্টোবর মাসে রেমিট্যান্স প্রবাহে গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, অক্টোবরের ২৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ হাজার ৩৩৯ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের ২ হাজার ১২৯ মিলিয়নের চেয়ে বেশি।
চলতি অর্থবছরের (জুলাই থেকে অক্টোবর) প্রথম চার মাসে মোট রেমিট্যান্স এসেছে ৯ হাজার ৯২৫ মিলিয়ন ডলার, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৮ হাজার ৬৭২ মিলিয়ন ডলার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত