মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চলতি মাসেই জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ

Spread the love

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসেই টোকিও সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলি বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে প্রধানমন্ত্রীর সফরের নির্দিষ্ট তারিখ ও সফর কত দিনের হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে তারেক রহমানের জাপান সফরের বিষয়টি গত মাসেই চূড়ান্ত হয়েছে। সফরটি চার দিনের হতে পারে বলে সূত্রের বরাতে জানা গেছে।

বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি গুরুত্ব পেতে পারে

প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

এ ছাড়া বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে একটি সম্মেলন আয়োজন এবং জাপানে জনশক্তি রপ্তানির অগ্রগতি পর্যালোচনার বিষয়ও সফরের আলোচনায় থাকতে পারে বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্রের বরাতে আরও জানা গেছে, সফরের সময় জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদার। অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ, বাণিজ্য ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের এসব ক্ষেত্র আরও জোরদারের সুযোগ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলি সেনাদের নির্যাতনের শিকার মানবিক মিশনের কর্মীরা

স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে

পশ্চিমাঞ্চল রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

কুড়িল ফ্লাইওভার পেরিয়ে পূর্বাচলে তারেক রহমানের গাড়িবহর

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ

প্রাথমিক শিক্ষার আধুনিকায়নে সিঙ্গাপুরের সহযোগিতা চায় বাংলাদেশ

যুদ্ধ হচ্ছে ইরানে, কিন্তু কঠিন বিপদে পাকিস্তান

নির্বাচনী প্রচারণার সমাপ্তি: এখন কেবলই ১২ ফেব্রুয়ারির অপেক্ষা

গণভবনে কে বসবে সে সিদ্ধান্ত দিল্লি থেকে আর আসবে না