বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইউপি নির্বাচন কবে, এখনো চূড়ান্ত হয়নি তারিখ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ

Spread the love

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ইসি সানাউল্লাহ বলেন, বিভিন্ন পরীক্ষা ও অন্যান্য কর্মসূচির কারণে ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এমনকি নির্বাচনের ধাপও কমানো হতে পারে। তবে আগামী ৬ জুনের মধ্যে ইউপি নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে কমিশনের।

তিনি বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পরীক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা রয়েছে। জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া গেলেও এরপর রোজা ও বিভিন্ন পাবলিক পরীক্ষা শুরু হবে। ফলে সবকিছু সমন্বয় করে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।

নির্বাচন কমিশনার জানান, বৈঠকে পাওয়া তথ্য-উপাত্ত নিয়ে কমিশন সভায় আলোচনা করা হবে। এরপর স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি জানানো হবে। যত দ্রুত সম্ভব ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এর আগে নির্বাচন কমিশন সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের একটি প্রাথমিক পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনায় প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর করার কথা বলা হয়েছিল। তবে সেটি চূড়ান্ত সময়সূচি ছিল না এবং পরবর্তী বৈঠক ও সংশ্লিষ্ট প্রস্তুতির ভিত্তিতে এতে পরিবর্তন আসতে পারে।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত