রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এনবিআর সংস্কার আন্দোলনে ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ

Spread the love

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফের আবেদন করার পরিপ্রেক্ষিতে রোববার (৬ সেপ্টেম্বর) পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তার দণ্ড মওকুফ করা হয়।

দণ্ড মওকুফ পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—ইমাম তৌহিদ হাসান শাকিল (উপকর কমিশনার, কর অঞ্চল-২১, ঢাকা), মির্জা আশিক রানা (অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-দিনাজপুর), মোনালিসা শাহরীন সুমিতা (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ময়মনসিংহ), মো. মামুন মিয়া (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-যশোর), চাঁদ সুলতানা চৌধুরানী (অতিরিক্ত কর কমিশনার, চলতি দায়িত্ব, কর অঞ্চল-গাজীপুর), সুলতানা হাবীব (অতিরিক্ত কর কমিশনার, চলতি দায়িত্ব, কর অঞ্চল-১২, ঢাকা), মুরাদ আহমেদ (অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-যশোর), মামুনা খাতুন (যুগ্ম কর কমিশনার, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকা) এবং মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ফরিদপুর)।

এ ছাড়া দণ্ড মওকুফ করা হয়েছে মো. জিল্লুর রহমান, মো. শাহাদাত জামিল, শফিউল বশর (রাজস্ব কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ), সবুজ মিয়া (রাজস্ব কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা উত্তর), মোহাম্মদ সাইদুল ইসলাম (উপ-কমিশনার, কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, খুলনা), মো. জাকির হোসেন (কমিশনার, চলতি দায়িত্ব, কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম), মো. সানোয়ারুল কবির (যুগ্ম কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম), সাধন কুমার কুন্ডু (অতিরিক্ত কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, গাজীপুর), আ.আ.ম. আমীমুল ইহসান খান (অতিরিক্ত কমিশনার, কাস্টমস হাউস, চট্টগ্রাম), সিফাত-ই-মরিয়ম (অতিরিক্ত কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা) এবং হাছান মুহম্মদ তারেক রিকাবদান (অতিরিক্ত কমিশনার, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা)।

২০২৫ সালে এনবিআর সংস্কারের দাবিতে কর্মকর্তাদের আন্দোলন একপর্যায়ে তীব্র আকার ধারণ করে। আন্দোলনের কারণে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমও বড় ধরনের বাধার মুখে পড়েছিল। পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করা হয়।

এরপর আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ৩৯ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় আইআরডি। তাদের মধ্যে এনবিআরের তিন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

এখন রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তাদের মধ্যে ২০ জনের দণ্ড মওকুফের সিদ্ধান্ত জানিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করল আইআরডি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারি প্রশিক্ষণে ভাতা ও সম্মানি দ্বিগুণ

ওয়াশিংটনে মেলানিয়া ট্রাম্পের সম্মেলনে ডা. জুবাইদা রহমান: শিক্ষা ও স্বাস্থ্য খাতে এআই ব্যবহারের আহ্বান

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়ন চার্লস কস্তে মারা গেছেন

চলন্ত বাসে আগুন, ড্রাইভার-হেলপার লাপাত্তা

৫ আগস্ট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছু গোপন রেখেছেন: জামায়াত আমির

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত বেড়ে ৫৩৮

উ. কোরিয়ার সাথে মিলে আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা ৪ দিন ব্যাংক লেনদেন বন্ধ

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা