মঙ্গলবার , ১০ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিঙ্গাপুরের কাছে হারের পর আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

প্রতিবেদক
Sawkat Shihan
জুন ১০, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ

Spread the love

প্রত্যাবর্তনের জন্য মাঠে নেমেছিল বাংলাদেশ দল, কিন্তু গল্পের শেষটা হলো হতাশায়। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলের হারে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ গোলের দ্বারপ্রান্তে পৌঁছেও ফিরে আসতে পারেনি। ডিফেন্ডার তারিক কাজীর নেওয়া হেডটি যদি বারে লেগে সামান্য নিচ দিয়ে যেত, তাহলে হয়তো ম্যাচটি ড্র হতে পারত।

এদিকে, হারের পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বাংলাদেশ দলের খেলায় সন্তোষ প্রকাশ করে তিনি লিখেছেন, “বাংলাদেশ ভালো খেলেছে।”

তার ভেরিফায়েড ফেসবুক পেজে আরও লেখা হয়, “যে ম্যাচ কোটি ফুটবল প্রেমীদের ভাসিয়েছে উন্মাদনায়। জয় অথবা হার, এ সমর্থনই একদিন বাংলাদেশকে এগিয়ে নিবে অনন্য উচ্চতায়।

সর্বশেষ - অপরাধ