রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাজনীতিতে যোগদান বা নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই: ফাওজুল কবির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ

Spread the love

কোনো রাজনৈতিক দলে যোগদান বা নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন, বিদ্যুৎ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রবিবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময়সভায় তিনি বলেন, “আমার বয়স ৭৩ বছর, নতুন করে কোনো দলে যোগদান করবো না। আগামী নির্বাচনে প্রার্থী হওয়ারও ইচ্ছা নেই।”

তিনি জানান, আসন্ন নির্বাচন স্বচ্ছ, সঠিক ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং সন্দ্বীপবাসী তরুণ, সৎ ও এলাকার উন্নয়নপ্রেমী একজন প্রার্থীকে বেছে নেবেন বলে আশা প্রকাশ করেন।

উন্নয়ন কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি উল্লেখ করে তিনি বলেন, উপজেলা প্রকৌশলীরাসহ সংশ্লিষ্টরা বরাদ্দের টাকা ভাগ-বাটোয়ারা করে নয়ছয় করছেন। আগের বরাদ্দের কাজ সম্পন্ন না হলে নতুন বরাদ্দ দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

সন্দ্বীপবাসীদের নৌযান সুবিধা বাড়াতে ডিসেম্বরেই একটি নতুন সি-ট্রাক চালুর ঘোষণা দেন উপদেষ্টা। গুপ্তছড়া ঘাটে স্থায়ী নাব্যতা সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিআইডব্লিউটিএকে নির্দেশও দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ফরিদপুরে আজ তারেক রহমানের জনসভা

হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি

১০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস: ১ নম্বর সতর্ক সংকেত

ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫৮

যুক্তরাষ্ট্র ও ইরানের ৬০ দিন যুদ্ধবিরতি বাড়ানোর খসড়া সমঝোতা

ভারতীয় নাগরিকদের জন্য ফ্রান্সের ট্রানজিট ভিসা মওকুফ

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে: শিক্ষামন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান

ইরানে হামলা হবে ‘আগুন নিয়ে খেলা’: যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি