মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মোকাবেলার চেয়ে দুর্যোগ প্রশমনই বেশি জরুরি: ফারুক-ই-আজম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১২:২১ অপরাহ্ণ

Spread the love

দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমনকে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। তিনি বলেন, “দুর্যোগ আসার পর নয়, আগে থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি।”

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তৃতীয় ন্যাশনাল ডায়ালগ অন অ্যান্টিসিপেটরি অ্যাকশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশ। ১৯৭০ সালের ভোলার ঘূর্ণিঝড়ের ভয়াবহতা জাতির জন্য এক স্থায়ী ক্ষত তৈরি করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ দুর্যোগের প্রকৃতি আরও জটিল ও ঘনঘন হচ্ছে— যেমন আকস্মিক বন্যা, ভূমিধস, বজ্রপাত ও খরা।

“২০১৫ সালের পর থেকে আমরা বুঝতে পারছি, দুর্যোগ প্রতিক্রিয়ার চেয়ে দুর্যোগ-পূর্ব প্রস্তুতি ও প্রশমন অনেক বেশি কার্যকর,” বলেন উপদেষ্টা। তিনি জানান, ‘আর্লি ওয়ার্নিং ফর অল’ উদ্যোগের মাধ্যমে প্রতিটি মানুষকে সময়মতো সতর্কবার্তা পৌঁছে দিতে কাজ চলছে।

তিনি আরও বলেন, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের একটি ঐক্যবদ্ধ বাহিনী গড়ে তোলাই এখন সময়ের দাবি, যারা যেকোনো সংকটে দ্রুত সাড়া দিতে প্রস্তুত থাকবে।

অনুষ্ঠানে জাতিসংঘ, রেড ক্রিসেন্ট ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক বিদ্যালয় বন্ধ বা অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা

শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত, আল–জাজিরার বিশ্লেষণ

তাই পো অগ্নিকাণ্ডে ৩৬ প্রাণহানি, নিখোঁজ ২৭৯ জন

রাজধানীতে তিন ককটেল বিস্ফোরণ, পল্লবী থানার এএসআই আহত

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে বাংলাদেশি জাহাজের যাত্রা শুরু

বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বিচারককে সরিয়ে দেওয়া হয়েছে।

তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, দুইজন আটক

ঢাকার মেট্রোতে নিরাপত্তা জোরদার, ককটেল ও ছাদে ওঠার ঘটনা নিয়ে সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মূল এজেন্ডা প্রকাশ ইরানের