সোমবার , ৩ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। সোমবার (৩ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক আস্থার ওপর ভিত্তি করে সম্পর্ককে ভবিষ্যতে আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর—আগামী ৫ আগস্ট ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্যে বক্তব্য রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা ভারতের হাইকমিশনারকে জানান, পলাতক শেখ হাসিনাসহ বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির মতো কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে দিল্লি প্রশাসনের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে ঢাকা। এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করা হয়। জবাবে ভারতের হাইকমিশনার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া ও এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস প্রদান করেন এবং উভয় পক্ষ গঠনমূলক আলোচনার মাধ্যমে যৌথভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ নুরের

সিলেটে ২৩ ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে সিদ্ধান্ত

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে

পুশইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

পড়ালেখা ও কর্মজীবনে এআই-এর ১০টি কার্যকর ব্যবহার

ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হলো

শুধু রোগ নিরাময় নয়, প্রতিরোধে মনোযোগ দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

২৮ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা, কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ৪৭.৬%

সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক; বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি