সোমবার , ২৪ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাড়ির ফিটনেস-ট্যাক্স টোকেন হালনাগাদে সময় বাড়ল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ

Spread the love

জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের সময়সীমা ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।

রোববার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি পরিশোধ করে সব ধরনের মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন সময়সীমা অবিলম্বে কার্যকর হবে। তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে, ২৯ অক্টোবরের পর আর সময় বাড়ানো হবে না; এটিই শেষবারের মতো সময় বৃদ্ধি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ