বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত বাংলাদেশি নারীর মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৫ ৬:২৩ পূর্বাহ্ণ

Spread the love

চীনে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত হয়ে দেশে প্রথম সানজিদা আক্তার (৩০) নামের এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এখন পর্যন্ত দেশে এই ভাইরাসে আক্রান্ত প্রথম কোনো মৃত্যুর তথ্য পাওয়া গেল।

সানজিদা কিশোরগঞ্জ জেলার ভৈরবের বাসিন্দা ছিলেন। তবে তিনি কখনো বিদেশ ভ্রমণ করেননি।

নাম প্রকাশ না করার শর্তে ওই হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘এইচএমপিভি আক্রান্ত রোগীর অন্য রোগ ছিল। তিনি এইচএমপিভি থেকে সুস্থ হয়ে গেলেও অন্য রোগে তার মৃত্যু হয়। তিনি খুব মোটা ছিলেন। তার কিডনিসহ অন্য জটিলতা ছিল।’

জানা গেছে, গত রবিবার দেশে নতুন করে এইচএমপিভি শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তের পর এই নারীকে সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন। তবে অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এইচএমপিভির পাশাপাশি তিনি আর একটি নিউমোনিয়াজনিত ব্যাকটেরিয়াতে আক্রান্ত ছিলেন এবং অন্য রোগের কারণে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এইচএমপিভি মূলত একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা প্রধানত ফুসফুস ও শ্বাসনালী প্রভাবিত করে। বিশ্বে ভাইরাসটি ২০০১ সালে প্রথম শনাক্ত হয়। বাংলাদেশে ২০১৭ সাল থেকেই ভাইরাসটি পাওয়া যাচ্ছে।

সম্প্রতি চীন ও পার্শ্ববর্তী দেশ ভারতে বেশ কয়েকজন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

তেলের চাপে কাঁপছে ইরান: বড় বিস্ফোরণের আশঙ্কা ট্রাম্পের

জ্বালানি তেলের দামে নতুন বৃদ্ধি, কার্যকর আজ থেকেই

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান, পেছনে ইন্ধন থাকলে কঠোর হাতে দমন

ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের আহ্বান এরদোয়ানের

সরকারি ক্রয় কমিটি অনুমোদন দিল ৯ প্রস্তাব, ব্যয় ১,৪৮০ কোটি টাকা

বিএনপি জোটের প্রার্থীর সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা

নাটোরে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত,

ফ্রান্সে কাপড়ের ব্যাগে লুকিয়ে কারাগার ত্যাগ, কর্তৃপক্ষের গাফিলতি স্বীকার