সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জামায়াত জোটে এনসিপিতে ভাঙন, পাঁচ নেতার পদত্যাগে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ২:১৭ পূর্বাহ্ণ

Spread the love

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোটকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) তীব্র অন্তঃকোন্দল প্রকাশ্যে এসেছে। জোট সিদ্ধান্তের বিরোধিতা করে এখন পর্যন্ত দলটির অন্তত পাঁচজন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। পাশাপাশি জামায়াতের সঙ্গে জোট নিয়ে আপত্তি জানিয়ে ৩০ জন নেতা দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে লিখিত চিঠি দিয়েছেন।

রোববার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এনসিপির ১১৪ জন কেন্দ্রীয় নেতা জামায়াতের সঙ্গে জোটের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে একের পর এক পদত্যাগ ও পাল্টাপাল্টি অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই তরুণদের নতুন এই রাজনৈতিক দলটি বড় ধরনের চাপে পড়েছে।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন—কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, ঢাকা-৯ আসনের প্রার্থী ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আবুল কাশেম। তাঁদের বক্তব্য, সাম্প্রতিক রাজনৈতিক সমঝোতা দলটির ঘোষিত আদর্শ ও নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন ফেসবুক পোস্টে বলেন, এনসিপি-জামায়াত জোট একটি ধাপে ধাপে সাজানো রাজনৈতিক পরিকল্পনার অংশ। তিনি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে সমর্থকদের পাঠানো ডোনেশন ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

দলের ভেতরের এই টানাপোড়েনের মধ্যেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্ত ঘোষণা করেন এবং বলেন, কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না। দলের সদস্য সচিব আখতার হোসেনও দাবি করেন, এনসিপির সাংগঠনিক শক্তি অটুট রয়েছে এবং ঐকমত্য কমিশনের মাধ্যমে জোটগত সমঝোতা হয়েছে, যদিও আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এনসিপি-জামায়াত জোটে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল, তবে বর্তমান রাজনৈতিক অবস্থানের সঙ্গে তিনি একমত নন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত