বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনয়ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ

Spread the love

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দলের গঠনতন্ত্রের ৭-এর (খ) ৬ ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁর এ দায়িত্ব অবিলম্বে কার্যকর হবে।

রুহুল কবির রিজভী বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা এর আগে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে দলের কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রমে রিজভীর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল। দলীয় গঠনতন্ত্রের নির্ধারিত বিধান অনুসরণ করেই তাঁকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা

নিজের বিচার লাইভ সম্প্রচারের আবেদন জানালেন ইনু

তত্ত্বাবধায়ক পুনর্বহাল—আজ সুপ্রিম কোর্টের রায়

সার সংকটের মধ্যেই মিয়ানমারে পাচার, বিপাকে আমন চাষিরা

নতুন বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানোর ঘোষণা

তারেক রহমানের কাছে শহীদ পরিবারের আকুতি: বিচারহীনতা ও অবহেলার অভিযোগ

বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ফ্রান্সে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশী ব্যবসায়িক প্রতিষ্ঠান

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা খাজা আসিফের