শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তিন দিনের রিমান্ডে সাবেক এমপি নাছিমুল আলম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে কুমিল্লা–৮ আসনের সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলকে তিনদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলার সময় মো. শাহজাহান নামের এক তরুণকে হত্যার মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেন আদাললত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ এ আদেশ দেন। 

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুলকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

শাহজাহান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৩০ ডিসেম্বর রাজধানীর বনানী এলাকা থেকে নাছিমুল আলম চৌধুরী নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ। 

গত ১৯ জুলাই দুপুরে রাজধানীর মহাখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে তরুণ শাহজাহান গুলিবিদ্ধ হন। চারদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ১৮ ডিসেম্বর শাহজাহানের পরিবার বাদী হয়ে হত্যা মামলা করে।

নাছিমুল আলম চৌধুরী নজরুল নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। 

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সোহেল তাজের দাবি: দেশে অগ্নিসন্ত্রাসের মূল নায়ক একজনই

বিদ্রোহী মমতা: ‘পদত্যাগ নয়, প্রয়োজনে বরখাস্ত করার চ্যালেঞ্জ’

রুশ তেল আমদানি বন্ধ করল রিলায়েন্স

হানিমুনে কেন মালয়েশিয়া জানালেন উর্বী

ড. মুহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা ও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

রাকসু নির্বাচনে জয়ী ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’

ওষুধের লাগামহীন দামে ফতুর রোগীরা, নিয়ন্ত্রণে হাই কোর্টের নির্দেশ

বাণিজ্য সহযোগিতা জোরদারে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

দীর্ঘ সাত বছর পর জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে বড় পরিবর্তন

স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে