শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসার অঙ্গীকার অর্থমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ

Spread the love

বর্তমান সরকার দেশের অর্থনীতিকে একটি টেকসই ও বৈষম্যমুক্ত কাঠামোয় ফিরিয়ে আনতে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় তিনি বলেন, বিগত সময়ের ‘পৃষ্ঠপোষকতার অর্থনীতি’ বা ক্রনি ক্যাপিটালিজমের কারণে দেশের অর্থনৈতিক কাঠামো আজ ভঙ্গুর। এই অবস্থা থেকে উত্তরণ সহজ নয়, তবে সরকার বদ্ধপরিকর। অর্থমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে ব্যবসায়ীরা ঋণের কিস্তি ও কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন, যা অর্থনীতির কঠিন বাস্তবতাকে তুলে ধরে। তিনি স্পষ্ট করে জানান, বাড়তি টাকা না ছাপিয়েই বর্তমান সংকট সামাল দেওয়ার চেষ্টা চলছে।

দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক বৈষম্য দূর করাকে অগ্রাধিকার দিয়ে আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো হবে বলে অর্থমন্ত্রী জানান। তিনি গতানুগতিক উচ্চশিক্ষার চেয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার (ভোকেশনাল এডুকেশন) ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অর্থমন্ত্রীর মতে, কেবল বিএ বা এমএ ডিগ্রিধারী তৈরি না করে বাজার চাহিদার সাথে সংগতিপূর্ণ দক্ষ জনশক্তি গড়ে তোলা এখন সময়ের দাবি। এছাড়া ব্যবসা-বাণিজ্যের পথে বিদ্যমান আমলাতান্ত্রিক ও রাজনৈতিক বাধাগুলো অপসারণ করে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির আশ্বাসও দেন তিনি।

দেশের অভ্যন্তরে যখন এমন সংস্কার ও কৃচ্ছ্রসাধনের চেষ্টা চলছে, তখন জ্বালানি সংকট ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাভিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ - অপরাধ