মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রাথমিকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ ও ‘সংস্কৃতি’ বিষয়ক বই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ

Spread the love

শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ এবং ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন পাঠ্যবই অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া আগামী ২০২৮ সাল থেকে প্রথম শ্রেণিতেও ‘খেলাধুলা’ বিষয়টি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি ‘রিটায়ার্ড টিচার্স পুল’ গঠন করা হচ্ছে। পাশাপাশি শিশুদের স্কুলমুখী করতে প্রচলিত মিডডে মিল কর্মসূচিকে পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় সম্প্রসারিত করা হবে। ষষ্ঠ শ্রেণির জন্যও ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শিরোনামে নতুন পাঠ্যবই তৈরির কাজ চলছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আনন্দময় শিখন এবং দেশের ক্রীড়া অবকাঠামো বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারত থেকে পাইপলাইনে আরও ৭ হাজার টন ডিজেল আসছে

পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই; প্রধান উপদেষ্টা

জেতার নেশায় এখনো মগ্ন রোনালদো সাক্ষাতকারে বললেন, ‘ইনশাআল্লাহ’

ঈদে প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দের নির্দেশ হাইকোর্টের

ডিসেম্বরে তফসিল, রবিবার থেকে সংলাপ শুরু ইসির

তাহাজ্জুদের পর থেকেই মিথ্যা বলা শুরু করতো শেখ হাসিনা: প্রেস সচিব

অর্থনীতি ধ্বংস হয়নি, উন্নতির পথেই—অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

ফ্যামিলি কার্ডের জন্য ১৪টি ওয়ার্ড বাছাই করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

সচিবালয়ে কাজের গতি কম, সিদ্ধান্তে ধীরগতি ও অনীহা

বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া