শুক্রবার , ১১ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাবেক গণপূর্তমন্ত্রীর‘ক্যাশিয়ার’ গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৪ ৪:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক লীগের নেতা হামিদুল হককে (৬০) গত বুধবার দিবাগত মধ্যরাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তায় চকবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।হামিদুল হক সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হয়। হত্যাসহ চারটি মামলার এজহারনামীয় আসামি তিনি।

হামিদুল হক (হামদু মিয়া) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের বাসিন্দা। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। একসময় তিনি মোকতাদিরের বাড়ি দেখাশোনা করতেন। সেখান থেকে তিনি জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হন। শূন্য থেকে কোটিপতি হয়েছেন তিনি।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, হামিদুল হকের বিরুদ্ধে সদর থানায় দুটি হত্যা এবং একটি করে গুম ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা আছে। চারটি মামলার এজহারনামীয় আসামি তিনি। দীর্ঘদিন পলাতক ছিলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা ও মোনাজাত উপদেষ্টা পরিষদের

প্রথমবারের মতো ১২ পারমাণবিক অস্ত্র ‘মোতায়েন’ করলো ভারত

চীনের রাষ্ট্রদূত বললেন

ইরানে বালিকা স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র দায়ী, মার্কিন তদন্তকারীদের ধারণা

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া আগস্টের শেষার্ধে

দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়ের আশঙ্কা

ট্রাম্প হোয়াইট হাউসের নতুন বলরুম প্রকল্পে নতুন স্থপতি নিয়োগ

বিএনপির জয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছে ভারত

অভিযোগের বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান: ইসি আনোয়ারুল

আরব আমিরাতকে ৩-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল