বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ

Spread the love

জামালপুরে নিত্যদিনের গ্যাস সংকট নিরসন এবং জেলায় নতুন সিএনজি ফিলিং স্টেশন স্থাপনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে মহাসড়কের জাবেদ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অটোরিকশা আড়াআড়ি রেখে চালকরা যানবাহন চলাচল বন্ধ করে দেন। এর ফলে মহাসড়কের দুই পাশে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে সাধারণ যাত্রী ও চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, গত প্রায় দুই মাস ধরে চাহিদামতো সিএনজি না পেয়ে জীবিকা নির্বাহ করতে তাঁরা মারাত্মক হিমশিম খাচ্ছেন।

চালক ও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, পুরো জামালপুর জেলায় মাত্র একটি সিএনজি ফিলিং স্টেশন থাকায় দূর-দূরান্ত থেকে ৪০-৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চালকদের গ্যাস নিতে আসতে হয়। এরপর ১১ থেকে ১২ ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও অনেকে মাত্র ৮০ থেকে ১০০ টাকার গ্যাস পাচ্ছেন, যা আসা-যাওয়ার পথেই শেষ হয়ে যায়। এ বিষয়ে জাবেদ ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল রহমান বাবর জানান, জাতীয় গ্রিড থেকে গ্যাস সরবরাহ বন্ধ বা অপ্রতুল থাকায় পাম্প থেকে পর্যাপ্ত গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ চালকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টা চালাচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এনার্জি সেক্টরে প্রাইভেট প্রতিষ্ঠানের বিনিয়োগ অত্যন্ত জরুরি: জ্বালানিমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি: টিআইবি

বৈরী আবহাওয়ায় নৌ চলাচল ব্যাহত: বরিশাল ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ বন্ধ

ডা. শফিকুরের প্রস্তাব ও ডাকসুর সাড়াদান

তারেক রহমানের আগমনে ইসিতে বাড়তি নিরাপত্তা

পুলিশ পরিচয়ে প্রতারণা: সর্বসাধারণকে সতর্ক করল পুলিশ সদর দপ্তর

বিএনপি: খালেদা জিয়া তিন আসনে লড়বেন

ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে

ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

ওয়াশিংটনে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ট্রাম্পকে