মঙ্গলবার , ১২ মে ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেট নির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১২, ২০২৬ ৭:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসি আয়োজিত জাতীয় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করার রূপরেখা তুলে ধরেন। তিনি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে এআই, রোবোটিক্স এবং বিগ ডাটার মতো উন্নত প্রযুক্তি একদিকে কর্মসংস্থান সংকুচিত করছে, অন্যদিকে তৈরি করছে নতুন সম্ভাবনা। এই প্রতিযোগিতায় টিকে থাকতে ডাটা সায়েন্সের মতো কারিগরি বিষয়ের সাথে মৌলিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটানো এবং শিল্পখাতের চাহিদাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্ব বৃদ্ধির কারণ হিসেবে দক্ষতা ও কর্মমুখী শিক্ষার অভাবকে চিহ্নিত করেন। এটি সমাধানে তিনি ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া’ সহযোগিতা বৃদ্ধি এবং বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে শক্তিশালী সংযোগ স্থাপনের ঘোষণা দেন। শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় ‘সিড ফান্ডিং’ বা ইনোভেশন গ্রান্ট প্রদানের উদ্যোগ নিয়েছে। এর ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকেই সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করতে পারবেন এবং চাকরির পেছনে না ছুটে নিজেরাই অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবেন।

বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে দেশের পিছিয়ে থাকা অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান শিক্ষাবিদদের গবেষণা ও উদ্ভাবনের দিকে অধিক মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, শিক্ষার্থীদের পাশাপাশি অ্যালামনাইরা হলো বিশ্ববিদ্যালয়ের মেরুদণ্ড। বিশ্বের উন্নত দেশগুলোর মতো দেশের প্রতিষ্ঠিত অ্যালামনাইদের শিক্ষা ও গবেষণার পৃষ্ঠপোষকতায় সম্পৃক্ত করার অনুরোধ জানান তিনি। এছাড়া স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ‘সায়েন্স পার্ক’ ও ‘উদ্ভাবন ইন্সটিটিউট’ প্রতিষ্ঠার মাধ্যমে একটি মেধাভিত্তিক নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ - অপরাধ