বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনে মাঠ প্রশাসনে আত্মীয়–স্বজনের এলাকায় পোস্টিং নিষিদ্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ

Spread the love

নির্বাচনকালে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজ জেলা বা শ্বশুরবাড়ি এলাকায় পদায়ন না করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব কর্মকর্তা গত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করেছেন, তাদের এবারের নির্বাচনে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা ও তথ্যভিত্তিক অপপ্রচার ঠেকাতে বিশেষ পদক্ষেপের কথাও জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য রোধে কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হবে, যা উপজেলা পর্যায় পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।

এ ছাড়া নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সেনা ও নৌবাহিনীর মোট ৯২ হাজার ৫০০ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রেস সচিব।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে সড়কের পাশে মিললো সুজন সহ-সভাপতির হাত-পা বাঁধা লাশ

ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তারেক রহমান

জামায়াত ১০ বছরে ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা রাখেনি: ফখরুল

মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড: ডিএমপি’র দাবি, চোরাই তারের ব্যবসা নিয়েই খুন

সংযুক্ত আরব আমিরাত থেকে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির অনুমোদন

তিস্তার পানি বিপৎসীমার উপরে: চরাঞ্চলে আতঙ্ক, নিম্নাঞ্চল প্লাবিত

মিটফোর্ড হত্যাকাণ্ড: ‘ব্যক্তিগত দ্বন্দ্বে ঘটেছে, রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা চলছে’ – রিজভী

শাহবাগে ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ, জাবের-জুমাসহ আহত ৩০

মালয়েশিয়ায় আটক ৭২ বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফেরত

ছাত্র আন্দোলনে জামায়াতের সম্পৃক্ততা ছিল না: নুর