সোমবার , ৪ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

“জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠান, যান চলাচলে ডিএমপির নিয়ন্ত্রণ নির্দেশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৪, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ

Spread the love

আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানড্রোন শো আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ উপলক্ষে ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে অনুষ্ঠানটি। এতে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ, ফ্যাসিস্টবিরোধী প্রতীকী কর্মসূচি, ড্রোন শো এবং জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের পরিবেশনা।

যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ

অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত সড়কে কোনো ধরনের যান চলাচল সম্ভব হবে না। এ কারণে রাজধানীবাসীকে কাছাকাছি এলাকাগুলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বিকল্প রুট ও ডাইভারশন নির্দেশনা

ডিএমপি জানিয়েছে, নিচের এলাকাগুলোতে যানবাহন চালকদের বিকল্প রুট অনুসরণ করতে হবে:

  1. আড়ং ক্রসিং: মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন ধানমন্ডি-২৭ হয়ে চলবে। উত্তরমুখী যানবাহন গণভবন ক্রসিং হয়ে বিজয় সরণির পথে যাবে।
  2. খেজুর বাগান ক্রসিং: এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইন্দিরা রোড হয়ে আগত গাড়িগুলো মানিক মিয়া এভিনিউতে প্রবেশ না করে উড়োজাহাজ ক্রসিং হয়ে লেক রোড ও গণভবন ক্রসিং দিয়ে ধানমন্ডিতে যেতে পারবে। এ সময় ফার্মগেট এক্সিট র‌্যাম্প এড়িয়ে হাতিরঝিল এফডিসি র‌্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
  3. ফার্মগেট ক্রসিং: এখান থেকে যানবাহন সোজা বিজয় সরণি হয়ে ডাইভারশন অনুযায়ী চলবে।
  4. গণভবন ক্রসিং ও আসাদগেইট: এই রুট দিয়ে যানবাহন লেক রোড-উড়োজাহাজ ক্রসিং হয়ে বিকল্প পথে গমন করবে।
  5. সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক: আগামীকাল আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত এই সড়কটি ব্যবহার করা যাবে।

পার্কিং ও যানজট সংক্রান্ত নির্দেশনা

অনুষ্ঠানে অংশ নিতে আগতদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা থাকবে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে। ডিএমপি অনুরোধ জানিয়েছে, যানজট এড়াতে সবাইকে নির্ধারিত ডাইভারশন অনুসরণ এবং বিকল্প পথ ব্যবহার করতে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।

সর্বশেষ - অপরাধ