মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যুক্তরাষ্ট্রকে অবরোধ তুলে নিতে চাপ দিচ্ছে সৌদি আরব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ

Spread the love

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ পরিকল্পনার জেরে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদন অনুযায়ী, লোহিত সাগরের বাব আল-মান্দেব এবং হরমুজ প্রণালিতে অচলাবস্থা তৈরি হতে পারে এমন শঙ্কায় ট্রাম্প প্রশাসনকে অবরোধ তুলে নিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে সৌদি আরব। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের তেল-গ্যাস উৎপাদনকারী দেশগুলোর দীর্ঘদিনের স্থিতাবস্থা ও জ্বালানি নিরাপত্তা এখন চরম হুমকির মুখে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলো অবরোধ করার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা পরিস্থিতিকে আরও সংঘাতময় করে তুলতে পারে বলে রিয়াদ মনে করছে। আরব কর্মকর্তাদের মতে, ইরান যদি পাল্টা ব্যবস্থা হিসেবে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেয়, তবে তা সৌদি আরবের তেল রপ্তানির ওপর মারাত্মক আঘাত হানবে। বর্তমানে সৌদি আরব মরুভূমি পাড়ি দিয়ে বিকল্প পথে লোহিত সাগর হয়ে দৈনিক প্রায় ৭০ লাখ ব্যারেল তেল রপ্তানি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ হয়ে গেলে রিয়াদের বিকল্প রপ্তানি কৌশলও মুখ থুবড়ে পড়বে।

সাম্প্রতিক ছয় সপ্তাহের যুদ্ধে ইরান তার আঞ্চলিক সক্ষমতা ও গুরুত্বপূর্ণ নৌপথগুলোয় বিঘ্ন ঘটানোর শক্তির জানান দিয়েছে। এতে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার সমীকরণ বদলে গেছে। সৌদি আরব আশঙ্কা করছে, সামরিক উত্তেজনা বাড়তে থাকলে পুরো অঞ্চলের অবকাঠামো এবং বিশ্ব জ্বালানি বাজার দীর্ঘমেয়াদি সংকটে পড়বে। এই পরিস্থিতি এড়াতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সৌদি আরব এখন ওয়াশিংটনকে কূটনৈতিক পথে ফেরার ও উত্তেজনা প্রশমনের জন্য জোরালো চাপ দিচ্ছে।

সর্বশেষ - অপরাধ