সোমবার , ৯ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ১৫

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৯, ২০২৫ ৫:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে মিনিভ্যানের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষকও রয়েছেন। এছাড়া, এই দুর্ঘটনায় আরও ৩১ জন আহত হয়েছেন।

সোমবার (৯ জুন) ভোররাতে থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো ‘দ্য স্টার’ পত্রিকার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলেই ১৩ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।

পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে মিনিভ্যানটির সংঘর্ষের ফলে বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি খাদে পড়ে যায়। কিছু যাত্রী নিজেরাই বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও, অনেকে বাস থেকে ছিটকে পড়েন এবং অনেকে বাসের ভেতরেই আটকে পড়েন।

উদ্ধারকর্মীরা জানান, আটকে পড়া কয়েকজনকে বাসের ভেতর থেকে বের করতে হাইড্রোলিক কাটার ব্যবহার করতে হয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। দেশটির ‘দ্য স্টার’ পত্রিকা মার্চ মাসে এক প্রতিবেদনে জানিয়েছিল যে, মালয়েশিয়ার ব্যস্ত সড়কগুলোতে গড়ে প্রতি দুই ঘণ্টায় একজন মানুষ মারা যান

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুদ্ধে জীবন দিতে চাওয়া ইরানিদের গণবিয়ে, অস্ত্র নিয়ে হাজির বর–কনে

উত্তরাঞ্চলের তেঁতুলিয়ায় আরও কমল সর্বনিম্ন তাপমাত্রা

বাংলাদেশি শান্তিরক্ষী হত্যায় জাতিসংঘের তীব্র নিন্দা

উপদেষ্টা আসিফ-মাহফুজ পদত্যাগ করতে পারেন ১০ ডিসেম্বরের মধ্যে

৩৫ মিনিট উড্ডয়নের পর বারামতিতে বিধ্বস্ত অজিত পাওয়ারের বিমান

দুঃসংবাদ ভারত ভ্রমণে : ভিসা জটিলতা ও নিরাপত্তা উদ্বেগ

দুঃসংবাদ ভারত ভ্রমণে : ভিসা জটিলতা ও নিরাপত্তা উদ্বেগ

ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল

উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৩ জনের মৃত্যু

জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই

জুলাই-আগস্ট আন্দোলনের মামলা: আলোচিত ১৭ জনের হাজিরা