বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাজধানীতে তিন ককটেল বিস্ফোরণ, পল্লবী থানার এএসআই আহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৫ ৩:০৭ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর পল্লবী থানার সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ এবং থানা গেটের সামনে পাকা রাস্তার ওপর আরও একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনায় পল্লবী থানায় দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (নি.) মো. নুর ইসলাম আহত হয়েছেন।

বিস্ফোরণগুলো বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঘটেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছুড়ে পালিয়ে যায়। আহত এএসআই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জনসাধারণকে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য ৯৯৯-এ জানানোর অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালি টোলমুক্ত থাকার দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের

দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতায় আপত্তি নেই: রিজওয়ানা হাসান

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ভারতে বসে শেখ হাসিনার মিটিং ভারতের ‘হাসিনা কার্ড’ খেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

হামে শিশুমৃত্যু সরকারের ব্যর্থতা, নিতে হবে দায়: নাহিদ ইসলাম

মেট্রোরেলের চলাচলের সময় বৃদ্ধির সিদ্ধান্ত

শুক্রবার প্রকাশ হবে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল: ইসি সানাউল্লাহ

বিজয়নগরে জাপা-গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

বাজারের সব ধরনের দুধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

ইশরাককে মেয়র হিসেবে দেখতে চায় বিএনপি, রায় ঘোষণা পর্যন্ত চলবে রাজপথে অবস্থান