সম্পূরক বৃত্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণা ও ক্যাম্পাস সুবিধা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে পাঁচ শিক্ষার্থীর অনশন চলছেই। এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বুধবার দুপুরে আন্দোলনরতদের সঙ্গে যোগ দেন সাধারণ শিক্ষার্থীরা।
ভাষা শহীদ রফিক ভবনের নিচে অনুষ্ঠিত বিক্ষোভে শিক্ষার্থীরা ভিসি ও পুরো প্রশাসনের পদত্যাগ দাবি করেন। তাদের অভিযোগ, প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর থেকে পাঁচ শিক্ষার্থী অনশন শুরু করেন। তারা স্পষ্ট করে জানাচ্ছেন— দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


















