শুক্রবার , ৩১ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৬ ৯:০৬ পূর্বাহ্ণ

Spread the love

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে আগামীকাল রাজধানীর গুলশানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে দলের প্রতি অনুগত এবং রাজনৈতিক বা সাংবিধানিক সংকট মোকাবিলায় সক্ষম সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে বেছে নেওয়ার প্রস্তাব করা হবে। তবে কোনো অরাজনৈতিক ব্যক্তিকে প্রার্থী করা হবে কি না, সেই সিদ্ধান্ত দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত থাকবে।

বর্তমানে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বেশ কয়েকজন রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তির নাম আলোচনায় রয়েছে। বিএনপির শীর্ষ নেতৃত্বের ইঙ্গিত অনুযায়ী, দলীয় নেতাদের মধ্য থেকেই প্রার্থী মনোনীত হওয়ার সম্ভাবনা বেশি। প্রধানমন্ত্রী সময়মতো তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন বলে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র ইরান সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যে কী ঘটতে পারে

ঢাকায় একক ব্যবস্থায় চলবে সব বাস

দুর্নীতি জামায়াতের চরিত্রের সঙ্গে যায় না: ডা. শফিকুর রহমান

ঈশ্বরদীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে অস্ত্রধারীর পরিচয় নিয়ে বিতর্ক

সাজার মেয়াদ শেষ, তবুও মুক্তি নেই ১৪৭ বিদেশি বন্দির

নাহিদ-তামিম নৈপুণ্যে পাকিস্তানকে অনায়াসে হারাল বাংলাদেশ

সংসদে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরলেন অর্থমন্ত্রী

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

বাগদাদে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা: উত্তেজনা তুঙ্গে

আগামী সপ্তাহে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আশা স্বাস্থ্যমন্ত্রীর