শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রথম দিনের প্রচারণায় তারেক রহমান ও ডা. শফিকুরের পাল্টাপাল্টি চ্যালেঞ্জ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে সারা দেশে এক উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) সকালে সিলেট থেকে প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আর বিকেলে ঢাকার মিরপুরে বড় সমাবেশের মাধ্যমে মাঠে নামে জামায়াতে ইসলামী। নির্বাচনী এ ডামাডোলে প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশলগত বক্তব্য এবং নিজ নিজ দলের ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিশ্রুতিতে জমে উঠেছে রাজনীতির মাঠ। দীর্ঘ ১৫ বছর পর ভোটারদের মাঝে ফিরে আসা ভোটাধিকার প্রয়োগের সুযোগকে কেন্দ্র করে প্রতিটি জনসভায় ছিল উপচে পড়া ভিড়।

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় তারেক রহমান তার বক্তব্যে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ড, খাল খনন ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন। তিনি কোনো দলের নাম উল্লেখ না করলেও জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, যারা পরকালের ‘টিকিট’ দেওয়ার কথা বলে শিরক করছে, তারা নির্বাচনের আগেই জনগণকে ঠকাচ্ছে। অন্যদিকে, মিরপুরের জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান ১০ দলীয় ঐক্য জোটের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে ইনসাফ ভিত্তিক ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন। তিনি বিএনপিকে পরোক্ষভাবে ইঙ্গিত করে বলেন, যারা নিজেদের কর্মীদের চাঁদাবাজি ও সহিংসতা থেকে দূরে রাখতে পারবে না, তারা জাতিকে সুন্দর কিছু উপহার দিতে পারবে না।

একই দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জেয়ারত ও প্রচারণার মাধ্যমে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার ডাক দেন। তিনি বিএনপির ২ হাজার টাকার ফ্যামিলি কার্ড নিয়ে কটাক্ষ করে বলেন, এটি সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কতটা কার্যকর হবে তা প্রশ্নসাপেক্ষ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, এলডিপি এবং এবি পার্টিসহ অন্যান্য দলগুলোও সারাদেশে জনসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছে। প্রথম দিনে বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় ভোটারদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামায়াত আমিরের বক্তব্যের তীব্র নিন্দা মির্জা ফখরুলের

ভুল সংশোধনে ৬৫ কমিটি, ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদ ভবনে সরকারদলীয় এমপিদের গুরুত্বপূর্ণ সভা শুরু

বন্ধ হলো মোটরসাইকেল চলাচল

আর্থিক প্রতিষ্ঠানে এসি ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের নতুন পদক্ষেপ

আজ পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের প্রথম ম্যাচ

সাত জেলার সমাবেশ সম্পন্ন করে ভোরে ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

স্বাধীনতা দিবসে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি’র বিশেষ নির্দেশনা

জামায়াতের আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ ইসলাম

রমজানের আগেই হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন