সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৫ ৫:০৩ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর নেতৃত্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে সোমবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি এবং সাম্প্রতিক সহিংসতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য শনাক্ত সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় জড়িত তিনজনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে বলেও জানানো হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনতার প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে রাজধানীতে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য বিতরণ

দেশে ফিরবেন না জানালেন : সাকিব

২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

প্রেস সচিবের মুখে শাপলা চত্বরের রক্তাক্ত রাতের বর্ণনা

ভারতীয় পরমাণু সংস্থার বিধি-নিষেধ কেন তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র?

বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান

সিলেটে তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা

স্থানীয় নির্বাচন ঘিরে তৎপর প্রার্থীরা, প্রস্তুত হচ্ছে ইসি

বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই

আওয়ামী লীগ ও জামায়াত একে অপরের পরিপূরক: মাহফুজ আলম